দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অন্তবর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠন করেছে : অ্যাটর্নি জেনারেল

অন্তবর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠন করেছে : অ্যাটর্নি জেনারেল

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী ও দখলদারিত্ববাদী শক্তির পথ সুগম হয়। সে লক্ষে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়।’

 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পর একে একে বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং সব ডিপার্টমেন্টকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে নতজানু করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত সম্ভব ছিল না। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছিল একটা অজুহাত।’

 

এ সময় বিডিআর হত্যাকাণ্ডে প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগ ও যুবলীগ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কিনা, সেটিও তদন্ত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

 

তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠন করেছে। কমিশন এ সংক্রান্ত সব তথ্য বের করে আনবে। এ দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই ৫৭ জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। জড়িতদের বিচারের আওতায় আনা এবং যারা মাস্টারমাইন্ড ছিল, তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

 

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছে ভারত। যার ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে।’

 

এসময় শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার নিন্দা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হলে খুনির পক্ষে অবস্থান নিয়ে আশ্রয় দেয়। তারা বাংলাদেশের মুখোমুখি অবস্থান নিয়েছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে লুটতরাজ করেছে, তারা বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT