দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিপিএলের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিপিএলের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন

ঢাকা, ২৩ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ মৌসুমের খেলা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে তার আগেই উৎসবের আমেজে ভাসছে পুরো ক্রিকেটপ্রেমী জাতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত মিউজিক ফেস্টের মাধ্যমে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

উদ্বোধনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যা দীর্ঘ লড়াইয়ের ফসল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও আধুনিক এবং দর্শকপ্রিয় করার লক্ষ্যে নতুনভাবে সাজানো হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাসকটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি এ ব্যাপারে অনেক কাজ করেছে। এ আয়োজন সফল করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টাও সরাসরি এ উদ্যোগে যুক্ত ছিলেন। আশা করি, এবারের বিপিএল নতুন বাংলাদেশের এক নতুন অধ্যায় হিসেবে সবার কাছে উপভোগ্য হবে।’

 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজ মিউজিক ফেস্টের মাধ্যমে আমাদের বিপিএলের উৎসব শুরু হলো। এবারের আসরকে আকর্ষণীয় করতে আমরা অনেক কিছু করেছি। থিম সং ও গ্রাফিতি উন্মোচনসহ নানা আয়োজন করেছি। আশা করি, প্রতিটি দল সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবে।’

 

মিউজিক ফেস্টে গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলতে উপস্থিত রয়েছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরাও পারফর্ম করবেন এই জমকালো আয়োজনে।

 

৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের এই মৌসুম নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনি আয়োজকদেরও লক্ষ্য এটি সফলভাবে উপহার দেওয়ার। নতুন উদ্যোগ ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে এবারের বিপিএল নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই আশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT