দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ ইসলাম

ঢাকা, ২৪ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুধু নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। তাই জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে একত্রে রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার (আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম) এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট থাকার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা এই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করছে।

 

তবে নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন তারা। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।’

 

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ নিয়ে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর তালিকা আরও আগে প্রকাশ হলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হতো না।’

 

রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এনসিপি-প্রধান বলেন, ‘আমরা ওয়ান-ইলেভেনের মতো ঘটনা দেখেছি। এগুলো কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। তাই যার যা কাজ তার সেটির মধ্যেই থাকা উচিত।’

 

দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘদিন ধরে আগামী নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে প্রধান উপদেষ্টার কাছে। কিন্তু এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি- মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের।’ জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে একত্রে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT