দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অপরাধীদের আইনের আওতায় আনতে হবে : নিরপরাধরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধীদের আইনের আওতায় আনতে হবে : নিরপরাধরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৬ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। বর্তমান আইনশঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার সঙ্গে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক ও সর্বদা সচেষ্ট থাকতে হবে।

 

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে ডিবি ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

 

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তা সত্ত্বেও আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, বাহিনীর দু-একজনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই নিজেদের ইমেজ পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। পুলিশের সবাইকে অবশ্যই আইন ভালোভাবে জানতে হবে ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ, বদলি ইত্যাদি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের তদবির ও আর্থিক সংশ্লিষ্টতার অবকাশ নেই। পুলিশ বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ডিবি ও সিটিটিসির বর্তমান কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন।

 

পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত পোশাক ছাড়া ডিবি এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না। ডিবি আইনের বাইরে যাবে না। আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেপ্তার করবে না। ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছু থাকবে না। ডিবির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা থাকবে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংবাদ প্রচার করবেন ও সত্য ঘটনা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।

 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সরকার উভয়ের সঙ্গেই আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের বর্ডার যেন শান্ত থাকে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

 

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-৯ টিমসহ অন্যান্য টিমের কার্যক্রম পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিবি ও সিটিটিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT