দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবসরে গেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি-ডিআইজিসহ চার কর্মকর্তা

অবসরে গেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি-ডিআইজিসহ চার কর্মকর্তা

ঢাকা, ০৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): অবসরে গেলেন পুলিশের চার কর্মকর্তা। এদের মধ্যে- একজন অতিরিক্ত আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক), একজন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) মো. আলমগীর আলমের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। পৃথক অন্য প্রজ্ঞাপনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমানের চাকরির মেয়াদ গত ৩০ ডিসেম্বর পূর্ণ হওয়ায় তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

 

পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহ ও ঢাকা মেট্রাপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) দেলোয়ার হোসেন খানের চাকরি মেয়াদ শেষ হয়েছে। তাই এই দুই কর্মকর্তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

অবসরে যাওয়া চার পুলিশ কর্মকর্তা বিধি অনুযায়ী সব ধরণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT