দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবস্থার উন্নতি নেই, গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

অবস্থার উন্নতি নেই, গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

হেলথ ডেস্ক, ১৪ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটাপন্ন। গত সোমবার ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। এতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। রাজধানী নয়াদিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রণব এখন গভীর কোমায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

গত রবিবার রাতে বাড়িতে পড়ে যান প্রণব। এতে তার মাথা না ফাটলেও বেশ চোট লাগে। কিছু স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সোমবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিটি স্ক্যান‌ করে দেখা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। অস্ত্রোপচার করা ছাড়া উপায় ছিল না। অস্ত্রোপচারের আগে তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে।

দুই দিন আগে হাসপাতালের একটি সূত্র জানিয়েছিল, ভারতের সাবেক এই রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হলেও তার কারণ করোনা নয়। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়াটাই ছিল মূল সমস্যা। প্রণব দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান। সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না।

গতকাল বৃহস্পতিবার হাসপাতালের এক বুলেটিনে বলা হয়েছে, গভীর কোমায় রয়েছেন প্রণব মুখার্জি। শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। রক্তচাপ ও হৃদস্পন্দনও স্থিতিশীল রয়েছে।

এদিকে সকালে প্রণবের ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় জানান, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। তার রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT