দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন : রাজশাহী রিজভী

অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন : রাজশাহী রিজভী

রাজশাহী, ১৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের সামনে মহানগর যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে এই দেশের জনগণ, অন্য কোনো দেশকে তা নির্ধারণ করতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন ছিল দূর আকাশের তারা।’

 

তিনি আরও বলেন, ‘দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরব্বি মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সব কিছুই দিয়েছেন। শেখ হাসিনা বলতো আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায় শুধু তাকে ছাড়া। কিন্তু তিনি ও তার পরিবার ক্ষমতায় থেকে সকল অনৈতিক সুবিধা নিয়েছেন। পলাতক হাসিনার কাছে বাংলাদেশ ছিল টাকার খনি। শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।’

 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে দেশের সকল জনগণ সমর্থন দিয়েছে। নিঃসন্দেহে তিনি গুণী মানুষ। তাকে যদি কোনো বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মানুষের মনে প্রশ্ন দেখা দেবে। তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি বলেন, এত তারিখে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদিও তিনি বারবার বলেছেন এত সময়ের মধ্যে নির্বাচন হবে। তাই এ বিষয়ে আর কিছু বলতে চাই না। সরকার একটি সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিবেন।’

 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না। আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে যায় কি না। অন্তত পক্ষে কথা বলার সমাবেশ করার নিশ্চয়তা এই সরকারের আমলে আছে। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য এবং এ দেশ কীভাবে চলবে তা নির্ধারণ করবে দেশের জনগণ বিদেশিরা না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT