দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

অভিনেত্রী অঞ্জু ঘোষ বিজেপিতে যোগদান করলেন

বিনোদন ডেস্ক, ০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিজেপিতে ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ যোগ দেয়ায় দলটির সমালোচনা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা বলছেন, ‘বিজেপি এখন আন্তর্জাতিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়া দীপ্তাংশু চৌধুরীর দাবি, ‘দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি আন্তর্জাতিক দলে পরিণত হয়েছে।’

তবে বিজেপির দাবি, ‘অঞ্জু ভারতের নাগরিক। তার কাছে ভারতের পাসপোর্ট আছে। এমনকি লোকসভা নির্বাচনে তিনি ভোটও দিয়েছেন। সে ভারতীয় নাগরিক এটা নিশ্চিত হওয়ার পরই তাকে দলে নেয়া হয়েছে।’ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত অভিনেত্রী ২০০২ সালে পাসপোর্ট পেয়েছেন। তাই তার নাগরিকত্ব নিয়ে কোন প্রশ্নই থাকতে পারে না।

আরও জানা গেছে, বিজেপি সভাপতি এবং এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রণালয় থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। অঞ্জু সত্যি ভারতীয় এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাকে দলে নিয়েছে বিজেপি।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়া দীপ্তাংশু চৌধুরীর দাবি, ‘দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি আন্তর্জাতিক দলে পরিণত হয়েছে। বাংলাদেশের নাগরিকদের নিয়ে ভোট পর্বেও বিতর্ক হয়েছিল। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের জন্য প্রচার করতে এসেছিলেন বাংলাদেশের দুই অভিনেতা। এই ঘটনায় নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ নির্বাচন কমিশনের আইনে এ সংক্রান্ত কোনও সুস্পষ্ট নির্দেশ ছিল না। কিন্তু বিজেপি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ করে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT