দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘অভিমান পোড়ে না’ নামে নতুন গান নিয়ে আসছেন পলাশ

‘অভিমান পোড়ে না’ নামে নতুন গান নিয়ে আসছেন পলাশ

বিনোদন ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):১০ মাস পর নতুন গান নিয়ে আসছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ। গানটির শিরোনাম ‘অভিমান পোড়ে না’। এর কথা লিখেছেন এ মিজান এবং সুর করেছেন মীর মাসুম। গত রবিবার সুরকার মীর মাসুমের স্টুডিতে গানটির রেকর্ডিং হয়। এটির মিউজিক ভিডিও নির্মাণেরও কাজ চলছে। ঈদের আগে দেশের প্রথমসারির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে গানটি প্রকাশ করা হবে।

নতুন গান ‘অভিমান পোড়ে না’ প্রসঙ্গে শিল্পী পলাশ জানালেন, ‘১০ মাস পরে নতুন কোনো গানে কণ্ঠ দিলাম। একটা সময় ছিল যখন কয়েক মাস পরপর নতুন অ্যালবাম প্রকাশ করতাম। এখন আর সেই দিন নেই। তবুও একটা ভালো কথা ও ভালো সুুরের গানের জন্য অপেক্ষা করি। ‘অভিমান পোড়ে না’ তেমনই একটি গান। আশা করি এটি শ্রোতাদের ভালো লাগবে।’

১০ মাস আগে ‘স্বপ্নগুলো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন পলাশ। ওই গানটি লিখেছিলেন লন্ডনপ্রবাসী গীতিকার ও সরকার স্বপন। সুরও তিনি করেছিলেন। গানটির রেকর্ডিং হয়েছিল লন্ডনে। এই শিল্পী জানালেন, এখন থেকে তিনি নিয়মিত গান প্রকাশ করবেন।

নব্বইয়ের দশকের শিল্পী পলাশ ‘আজ পাশা খেলবো রে শ্যাম’ গানটি দিয়ে সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ওই সময় এই গানটি শোনেননি এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। দীর্ঘ কেরিয়ারে এমন আরও অনেক গান তিনি উপহার দিয়েছেন। গান গেয়েছেন ২০০টির মতো অ্যালবামে। একক অ্যালবাম ২০টিরও বেশি। এছাড়া অসংখ্য সিনেমায়ও তার গান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT