দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অমিত শাহ মিথ্যা বলছেন, আমি গৃহবন্দি : বলেছেন, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

অমিত শাহ মিথ্যা বলছেন, আমি গৃহবন্দি : বলেছেন, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা নিজের ইচ্ছায় গৃহবন্দি রয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ফারুক আবদুল্লা অমিত শাহ’র বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন,‘আমি নিজের বাড়িতেই গৃহবন্দি হয়ে আছি। গত দু’দিন ধরে কারও সঙ্গে আমাকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।’

গতকাল ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে ফারুক আবদুল্লার ছেলে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও গৃহবন্দি করা হয়েছে। ফারুক আবদুল্লা ১৯৮২ সাল থেকে বিভিন্ন সময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফারুক আবদুল্লা বলেন,‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি একেবারে আটকে রয়েছি। বাড়ির সামনে একজন ডিএসপি পাহারা দিচ্ছেন। বাড়ি থেকে কয়েক মিটার দূরেই আমার মেয়ে বাস করে। মেয়ের সঙ্গে আমাকে সাক্ষাৎয়ের অনুমতি দেয়া হচ্ছে না।তাছাড়া, মেয়ের বাড়ির গেটেও তালা লাগানো হয়েছে।’

ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের তীব্র নিন্দা করে বলেন,‘রাষ্ট্রপতি ডিক্রি জারি করে যে ভাবে ৩৭০ ধারা তোলা হল, তা এককথায় ডাকাতি। বর্তমানে দেশে একনায়কতন্ত্র চলছে।’

ফারুক আবদুল্লা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁকে হত্যার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT