দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেই কাশ্মীরের খোঁজ নিলেন

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেই কাশ্মীরের খোঁজ নিলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজের পরের গুরুত্বপূর্ণ আসনে বিজেপির অন্যতম নেতা অমিত শাহকে বসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সবার আগে কাশ্মীরের দিকে নজর দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ। শনিবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্যপালের কাছ থেকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। এসময় অমরনাথ যাত্রার প্রস্তুতি ও কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবগত হন তিনি।

১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চলবে ১৫ আগস্ট পর্যন্ত৷ ৪৬ দিনের লম্বা যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এবার নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে প্রশাসন৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, উন্নয়নমূলক কিছু বিষয় ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷

২০১৮ সালের জুন মাস থেকে কাশ্মীর রাষ্ট্রপতি শাসনের অধীনে৷ এই বছরের শেষের দিকে উপত্যকায় ভোট হওয়ার কথা৷ তবে দু’জনের মধ্যে ভোট নিয়ে কোনো আলোচনা হয়নি৷ রাজ্যপাল জানান, ভোট কবে হবে সেটা নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়৷ লোকসভা নির্বাচনের আগে দলীয় ইশতেহারে কাশ্মীর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে উল্লেখযোগ্য সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ইত্যাদি৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT