দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অযাচিত কথা বললে বন্ধুত্ব নষ্ট হয়, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন ওবায়দুল কাদের

অযাচিত কথা বললে বন্ধুত্ব নষ্ট হয়, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন ওবায়দুল কাদের

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের নির্বাচন ও আদালত পাড়া নিয়ে অযাচিত মন্তব্য করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না করতে আমেরিকার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকার নির্বাচনেও মানুষ মারা গেছে। অযাচিত কথা বললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়। আমেরিকার সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই। অতীতে ’৭৫-এর, ’৭১-এর আমাদের অনেক বেদনা আছে তারপরও আমরা রাখতে বন্ধুত্ব চাই।

তিনি বলেন, আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন। আপনাদের দেশে কী হচ্ছে? সবাই নিজের চেহারাটা আগে দেখুক। শুধু পরেটা দেখলে হবে কেমনে হবে। ডেইলি ‘ম্যাস শুট’ হচ্ছে, সপ্তাহে অত্যন্ত দুইটা। একেকটাতে ৫ জন, ১০ জন। ১৯টি শিশু একটা ‘ম্যাস শুটে’ মারা গেছে।

ওবায়দুল কাদের জামার্নির কথা উল্লেখ করে বলেন, অবাক হয়েছি, কালকে দেখলাম জামার্নিতে অভুত্থানের চেষ্টা করছে, ক্যু করছে। কাজে কারোরই ভেতরের খবর অতো সুখকর নয়। যুক্তরাজ্যে কয়বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো? আমরা সেই তুলনায় অনেক ভালো আছি। আপনাদের এতো কিছু হচ্ছে আমরা তো ইন্টারফেয়ার করিনি। আমাদের তো এতো বছর হয়েছে এই ঘটনা ঘটেনি। দুইজন এমপি ব্রিটেনে আততায়ীর গুলিতে নিহত। সবাই নিজের চেহারাটা আগে দেখুন। কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। আওয়ামী লীগ কাউকে ভয় করে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে জনগণ ছাড় দেবে না।

এবার সম্মেলন সাদামাটা হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ বলেন, সম্মেলনে বিদেশে কোনো আমন্ত্রণ জানানো হচ্ছে না। দূতাবাসগুলো আছে, সেখানকার কর্মকর্তাদের, ডিপ্লোম্যাটদের আমরা দাওয়াত দেব। তাদেরকে দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হবে। তাদের জন্য সম্মেলনে আসনের ব্যবস্থাও করতে হবে। কে আসবে এটা কনফার্ম করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. জমির, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডা. হাবিবে মিল্লাত, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ বিভিন্ন নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT