দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অর্থনৈতিক অগ্রগতি চাইলে গ্যাসের মূল্য মেনে নিতে হবে : প্রধানমন্ত্রী

অর্থনৈতিক অগ্রগতি চাইলে গ্যাসের মূল্য মেনে নিতে হবে : প্রধানমন্ত্রী

অর্থ-বানিজ্য ডেস্ক, ৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান প্রবৃদ্ধির হার ধরে রাখা ও দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে হলে গ্যাসের বর্ধিত মূল্য মেনে নিতে হবে। বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গ্যাসের বর্ধিত মূল্য নিয়ে বিভিন্ন পক্ষের প্রতিবাদ এবং এলএনজির আমদানি মূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত আমাদের বলতে হবে গ্যাসের প্রয়োজন আছে কিনা। এটিতো কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য, শিল্পায়নের জন্য গ্যাস এবং জ্বালানি লাগবে। যদি অর্থনৈতিক অগ্রগতি না চান তাহলে এলএনজি আমদানি কমিয়ে দেব! অর্থনৈতিক অগ্রগতি চাইলে গ্যাসের মূল্য মেনে নিতে হবে। তিনি বলেন, এটি অন্যন্য দেশেও হয়। ভারতে বছরে দুই বার গ্যাসের মূল্য সমন্বয় করা হয়।

দাম বাড়ানো হয়।

তিনি বলেন, এলএনজি আমদানি করতে প্রতি ঘনমিটারে খরচ হয় ৬১.১২টাকা। আমরা সেই গ্যাস দিচ্ছি ৯.৮০ টাকায়। বাকি টাকা ভর্তুকি দিচ্ছি। বছরে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তিনি ভারতে বিভিন্ন সেক্টরে গ্যাসের মূল্যের তথ্য তুলে ধরে বলেন, সেখানে অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে মূল্য বেশি। কিন্তু এখানে বলা হচ্ছে ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT