দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ১৪ জুন শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রী এ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও অসুস্থ হওয়ায় তিনি করছেন না।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট উপস্থাপনের জন্য হাসপাতাল থেকে সরাসরি তিনি জাতীয় সংসদে আসেন। বাজেট উপস্থাপনের সময়ও তিনি অসুস্থ ছিলেন। এমনকি বাজেট বক্তব্য কিছুটা পড়ে বাকিটা পড়ার জন্য একটু সময় নেন। কিন্তু অসুস্থতার কারণে পরে আর তিনি বাজেট উপস্থাপন করতে পারেননি।

পরে অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এরমধ্যে এনবিআর সংগ্রহ করবে তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৬২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT