ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইসরায়েলের নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত না হলেও সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বড় ধাক্কা খেয়েছেন। সরকার গড়তে ব্যর্থ হলে দুর্নীতির অভিযোগে তাকে শাস্তি ভোগ করতে হতে পারে।
এক দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময়কালে ইসরায়েলের মানুষকে নিরাপত্তা নিয়ে প্রায় কোনো দুশ্চিন্তা করতে হয়নি। আত্মঘাতী হামলা স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ করে দেয়নি। কিন্তু অন্যদিকে চরম বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই নেতা। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণাসহ একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে, সেগুলির ভিত্তিতে তদন্তও চলছে। ক্ষমতা হারালে ও সংসদ সদস্য হিসেবে রক্ষাকবচ উঠে গেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
Leave a Reply