দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আওয়ামী লীগই প্রথম পরিবেশ সুরক্ষায় দেশে কাজ শুরু করে : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগই প্রথম পরিবেশ সুরক্ষায় দেশে কাজ শুরু করে : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের শিকার হলেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম পরিবেশ সুরক্ষায় ক্লাইমেট চেঞ্জ একশন প্লান করা হয়।

এটি শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদদের সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট গঠনের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। পরিবেশ সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অবদ্যা আর্থ” পুরস্কারে ভূষিত করা হয় বলেও হাছান মাহমুদ উল্লেখ করেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক বজলুল হক খন্দকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়। উন্নত দেশ গড়তে হলে উন্নত জাতি গঠন করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুন্ন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রারম্ভে পরিবেশের সাথে সম্পর্কিত সকল প্রতিবন্ধকতা দূরীকরণে বাংলাদেশকে তথা পুরো জাতিকে পৃথিবীর সামনে পরিবেশ এবং প্রতিবেশ দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT