দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগামী ১ অক্টোবর দেশের ৩৪টি টিভি চ্যানেলের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১ অক্টোবর দেশের ৩৪টি টিভি চ্যানেলের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশের সকল টিভি চ্যানেল আগামী ১ অক্টোবর থেকে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ (বিএস) এর ফিড ব্যবহার করে পূর্ণাঙ্গ অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ অক্টোবর দেশের ৩৪ টি টিভি চ্যানেলের সবকটিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর সেবা অনুষ্ঠানিকভাবে চালু করবেন।

তিনি বলেন, সম্প্রতি স্থানীয় চ্যানেলগুলো বিএস-১ এর মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম সফল ভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আরো ১৫ টি টিভি চ্যানেল শিগগির তাদের সঙ্গে যোগ দিবে। আমরা ইতোমধ্যেই বিএস-১ এর ৪০ শতাংশ সক্ষমতা বিক্রি করে দিয়েছি। আগামী দিনগুলোতে বাকি সক্ষমতা বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বেসরকারি টিভি চ্যানেল মালিক এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারা বলেন, আগামী ১ অক্টোবর বিএস-১ এর মাধ্যমে তারা সকল বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করছেন। পাশাপাশি, বিসিএসসিএল টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থস্টেশনের পরিবর্তে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে সকল টিভি চ্যানেল সংযুক্ত করেছে।

ফরাসি উৎপাদনকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত বছরের নভেম্বরে বিএস-১ এর নিয়ন্ত্রন কর্তৃত্ব বিসিএসসিএল-এর কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়ন ২০১৮ সম্প্রচারের মাধ্যমে প্রথম বিএস-১ এর সফল সম্প্রচার করা হয়।

বিসিএসসিএল প্রতিবেশী চারটি দেশসহ ৬টি দেশে বিএস-১ এর সংযোগ বাজারজাত ও বিক্রয় করার জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকমকে ভাড়া করেছে। এই থাই ফার্মটি বর্তমানে বিশটি দেশে কাজ করছে। ২ হাজার ৭৬৫ কোটি টাকা ব্যায়ে বিএস-১ উৎক্ষেপণ করা হয় এবং পরিকল্পনা অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৭ বছরের মধ্যে এটি ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছুবে।

জিওস্টেশনারি স্লটের ১১৯.১ পূর্বে অবস্থিত বিএস-১ সার্ক দেশ সমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং কাজাকস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, নেপাল, এবং ভুটান পুরোপুরি কাভার করবে। ফলে ব্যবসার জন্য এই ছয়টি দেশ বেছে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT