দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগাম নির্বাচন নিয়ে বৃটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা কার্যকর হতে যাচ্ছে

আগাম নির্বাচন নিয়ে বৃটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা কার্যকর হতে যাচ্ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কার্যকর হতে যাচ্ছে বৃটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা। স্থানীয় সময় সোমবার রাতে পার্লামেন্টে আগাম নির্বাচন নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ভোট শেষে সোমবার রাতে বা মঙ্গলবার সকালের দিকে পার্লামেন্ট স্থগিত করা হবে। ১৪ই অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হবে পার্লামেন্ট। এ অবস্থায় পার্লামেন্টে কোনো বিল পাস হবে না। গত মাসের শেষের দিকে পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, জনসনের পার্লামেন্ট স্থগিতের ঘোষণা তীব্রভাবে সমালোচিত হয়। বিরোধীরা অভিযোগ করেন, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে কোনো চুক্তি না করেই বৃটেনের বিচ্ছেদ বা ব্রেক্সিট প্রক্রিয়া স¤পন্ন করতে চান তিনি। তার পরিকল্পনা বাস্তবায়নে সাংসদরা যেন বাঁধা দিতে না পারে সেজন্যই পার্লামেন্ট স্থগিত করে দিচ্ছেন তিনি। তার ওই ঘোষণার পরপরই দ্রুত পদক্ষেপ নেন বিরোধীরা। পার্লামেন্টে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে বিল পাস হয়। বিল অনুসারে, আগামী মাসে ১৯শে অক্টোবরের মধ্যে পার্লামেন্ট কোনো চুক্তিতে সম্মত না হলে বা চুক্তিহীন ব্রেক্সিটে সমর্থন না দিলে ইইউ’র কাছে ব্রেক্সিটের সময়সীমা পেছাতে অনুরোধ করতে হবে জনসনকে। তবে রোববার চ্যান্সেলর সাজিদ জাভিদ নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী ইইউ’কে ব্রেক্সিট পেছাতে অনুরোধ করবেন না।

বিরোধীদের ওই বিলের পক্ষে ভোট দেন জনসনের দলের ২১ এমপি। তাদের বহিষ্কার করেন তিনি। এছাড়া, দলত্যাগ করেছেন শীর্ষ অপর এক এমপি। পদত্যাগ করেছেন দলের হুইপ এবং মন্ত্রী অ্যাম্বার রাড, তার ভাই জো জনসন সহ একাধিক দলীয় কর্মী। একের পর এক পরাজয়ের মধ্যে আগাম নির্বাচনের ডাক দেন জনসন। কিন্তু বিরোধী দলের সমর্থন না পেয়ে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে ফের পার্লামেন্টে এই প্রস্তাব তোলেন তিনি। সোমবার প্রস্তাবটি নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT