দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আজও পল্টনে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকা ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীদের অবস্থান অব্যাহত

আজও পল্টনে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকা ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীদের অবস্থান অব্যাহত

ঢাকা, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কমিটি গঠনে বয়সসীমা তুলে দেওয়াসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে থাকা বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা পল্টনে আজও অবস্থান নিয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতীকী অনশনে বসেছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। নতুন কমিটি করার ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলন করছেন তারা। অনশনে অংশ নেওয়া ছাত্রদল কর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘আমরা দীর্ঘ ১৩-১৪ বছর ছাত্র রাজনীতি করছি। আমাদের জীবনটা এই সংগঠনের জন্য উৎসর্গ করে দিয়েছি। দীর্ঘসময় ধারাবাহিক কমিটি না দেওয়ায় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটা হঠাৎ পূরণ করতে গিয়ে যদি ধারাবাহিক কমিটি ঘোষণা করা না হয়, তবে ছাত্রদল দুর্বল হয়ে পড়বে।’

বিলুপ্তি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মোস্তাক বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আজ আমাদের যেখানে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে থাকার কথা সেখানে আমরা আমাদের দলীয় অধিকার আদায়ের জন্য পার্টি অফিসের সামনে অনশন করছি। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক।

সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদলের অস্থিরতা নিয়ে আলোচনা হয়। কেউ কেউ কমিটিতে বয়সসীমা তুলে দেওয়ার পক্ষে মত দেয়। কেউ আবার আগের মত নিয়মিত করার পরামর্শ দেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ছেড়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT