দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ : বলেছেন, আনিসুল ইসলাম মাহমুদ

আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ : বলেছেন, আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একইসঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণার কথাও জানান তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণার কথাও জানান তিনি।

আনিসুলের আগে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, ‘এরশাদ সাহেব কষ্ট করে তিলতিল করে পার্টিটাকে গড়ে তুলেছেন। ‘পার্টিতে এখন কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। এখন সেই পার্টিটাকে ভালো করতে চাই।’

যারা জাতীয় পার্টি থেকে ছেড়ে গেছেন তাদের নতুন করে দলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এরশাদপত্নী বলেন, ‘মান-অভিমান ভুলে দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টির পতাকাতলে আসুন। সবাই একসঙ্গে কাজ করলে জাতীয় পার্টিকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

গত ১০ জানুয়ারি বিরোধীদলীয় উপনেতা হিসেবে ছোট ভাই জি এম কাদেরকে মনোনীত করেছিলেন এরশাদ। তবে এমন সিদ্ধান্তে বেশিদিন স্থির থাকেননি প্রয়াত রাষ্ট্রপতি। ২৩ মার্চ এরশাদ এক সাংগঠনিক চিঠিতে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে তার স্থলে স্ত্রী দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদকে মনোনীত করেন।

১৪ জুলাই এরশাদ মারা গেলে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার বিষয়টি সামনে চলে আসে। নিজের অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এরশাদ। তবে বিরোধীদলীয় নেতা কে হবেন, এর কোনও সুরাহা করে যাননি।

জাপা চেয়ারম্যানের মৃত্যুর চার দিন পর ১৮ জুলাই সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরপর ২৩ জুলাই জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে অস্বীকার করে বিবৃতি দেন রওশন এরশাদসহ দলের সাতজন সংসদ সদস্য ও দুইজন প্রেসিডিয়াম সদস্য।

চেয়ারম্যান পদের পাশাপাশি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন না তা নিয়েও ঠান্ডা লড়াই শুরু হয় দেবর-ভাবির মধ্যে। এ নিয়ে পাল্টাপাল্টি চিঠি দিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণও করেন তারা। দেবর-ভাবির এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করল দলটির একাংশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT