দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আটক শহিদুল আলমকে পাঠানো হয়েছে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে

আটক শহিদুল আলমকে পাঠানো হয়েছে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে আটক করেছে ইসরাইল। পরে তাদের কেৎজিয়েত নামের একটি কারাগারে পাঠানো হয়।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহিদুল আলমের প্রতিষ্ঠান ‘দৃক’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরাইলি বাহিনী জাহাজটি দখল করে আশদদ বন্দরে নিয়ে যায়। সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের সঙ্গে শহিদুল আলমও আটক হয়েছেন। তাদের অনেকেই অভিযোগ করেছেন, জাহাজ দখলের সময় ও পরে ইসরাইলি বাহিনীর সহিংস আচরণের শিকার হয়েছেন তারা।

 

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘আদালাহ’ এবং ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’—যারা এসব আটক ব্যক্তিদের আইনি সহায়তা দিচ্ছে—তারা জানিয়েছে, বর্তমানে সকল কর্মী ইসরাইলি হেফাজতে আছেন এবং তাদের সঙ্গে নিয়মিত আইনি যোগাযোগ রাখা হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেৎজিয়েত কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। সেখানে শহিদুল আলমসহ অন্যান্য ফ্লোটিলা কর্মীদেরও রাখা হয়েছে।

 

দৃক দাবি করেছে, আমরা সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT