দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আদালতে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

আদালতে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

President of South Africa Jacob Zuma addresses the nation at the Union Buildings in Pretoria on February 14, 2018. Zuma is addressing the nation after the ruling African National Congress (ANC) party instructed him to immediately resign. / AFP PHOTO / Phill Magakoe (Photo credit should read PHILL MAGAKOE/AFP/Getty Images)

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দুর্নীতি বিরোধী আদালতে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তার দাবি, গোটা অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’। রাজনীতি থেকে বিতাড়নের উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে। ন্যালসন ম্যান্ডেলার উত্তরসূরী জুমা প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ আছে। এ নিয়ে প্রথমবারের মতো তদন্ত দলের মুখোমুখি হন তিনি।

২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জুমাকে পদত্যাগে বাধ্য করা হয়। তারপর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নতুন নেতা সিরিল রামফোসার প্রেসিডেন্ট নির্বাচতি হন। তিনি জুমার নয় বছরের শাসন দক্ষিণ আফ্রিকার জন্য ‘অপচয়’ বলেন। নতুন প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকাকে ‍দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দেন।

১৯৯০ সালে অস্ত্র চুক্তিসহ বিভিন্ন বিষয়ে জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে সব মামলা বন্ধ হয়ে যায়। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ২০১৬ সালে অভিযোগগুলো আবার চালু হয়। তার বিরুদ্ধে প্রতারণা, কালোবাজারি, দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় গুপ্তা পরিবারের সঙ্গে জুমার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। এ পরিবারের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে দক্ষিণ আফ্রিকাকে জিম্মি করে রেখেছে। তাদের ক্ষমতার প্রধান উৎস ছিল জ্যাকব জুমার সাথে ঘনিষ্ঠতা। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থ প্রতিমন্ত্রী মেসিবিসি জোনাস বলেছিলেন, গুপ্তা পরিবারের পক্ষ থেকে তিনি অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। বিনিময়ে তাকে গুপ্তা পরিবারের জন্য টেন্ডার পাওয়ার ব্যবস্থা করতে হবে।

তখন দক্ষিণ আফ্রিকার সরকারের একটি প্রতিবেদনে বলা হয়, গুপ্তা পরিবার ও প্রেসিডেন্ট জ্যাকব জুমা সরকারি বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার জন্য একসঙ্গে কাজ করছেন। গুপ্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার জন্য তাকে ‘জুপ্তা’ নামে ডাকা হয়।

জ্যাকব জুমা ২০০৯ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের প্রেক্ষিতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকা সরকারের বর্ণবৈষম্য নীতির বিপক্ষে অবস্থান করেছিলেন। সংক্ষেপে তিনি জেজি নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা ম্যান্ডেলা প্রেসিডেন্ট থাকাকালে জুমা তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT