দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল জুলাই-আগস্ট আন্দোলনের তথ্য এনটিএমসি-বিটিআরসিকে সংরক্ষণের নির্দেশ দিল

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল জুলাই-আগস্ট আন্দোলনের তথ্য এনটিএমসি-বিটিআরসিকে সংরক্ষণের নির্দেশ দিল

ঢাকা, ১৬ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালীন এনটিএমসি ও বিটিআরসির কাছে থাকা সকল তথ্য (ডাটা) আলাদাভাবে অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।

 

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থাকে তদন্ত কাজে সহযোগিতা করতে দেশের সকল মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রভাইডারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার এ আদেশ দেন। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদেশের বিষয়ে সাংবাদিকদের জানান। ব্রিফিংয়ে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যেকোনো ব্যক্তি ও কর্তৃপক্ষকে ডাকতে ও যেকোনো ডকুমেন্টস চাইতে পারার আইনি এখতিয়ার রাখেন। তবুও আজ ট্রাইব্যুনালে আবেদন করে আদেশ নিয়েছেন প্রসিকিউশন।

 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী জাজ্জ্বল্যমান অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT