দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান

আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান

স্পোর্টস ডেস্ক, ০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

 

এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন ইউনিস খান। এবার আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি। এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত জানান, ‘অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।’

 

পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার ইউনিস খান ১১৮টি টেস্ট খেলে ১০,০৯৯ রান সংগ্রহ করেছেন। তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ৩১৩ রানের। তিনি এক সময় আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় ব্যাটারও ছিলেন। ২০০৯ সালে তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে।

 

খেলোয়াড়ি জীবন শেষে ইউনিস বিভিন্ন কোচিং দায়িত্বে ছিলেন। তিনি পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে স্বল্প সময় কাজ করেছেন। এছাড়া তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমির সঙ্গে কাজ করেছেন এবং সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

 

আফগানিস্তান দলের সঙ্গে ইউনিস খানের অভিজ্ঞতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এবার ইউনিস খানের পরামর্শে তারা বড় কিছু করার আশা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT