দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আবারো সাভারের চলন্ত বাসে ছিনতাই

আবারো সাভারের চলন্ত বাসে ছিনতাই

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১১ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন এবং দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ছিনতাইকারীরা নারীদের টার্গেট করে বাসে স্বর্ণালংকার ছিনতাইয়ের পর বাস থেকে নেমে যায়।

 

ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, ‘আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে উঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারণ মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।’

 

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় হঠাৎ তিনজন ছিনতাইকারী চাকু নিয়ে দাঁড়িয়ে যায়। তারা আগে থেকে বাসে ছিল। একজন চালককে চাকু দেখিয়ে বাস নিয়ন্ত্রণে নেয়, বাকি দুজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পেছনে বসা আরেক নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডের আগে নেমে পালিয়ে যায়। পরে বাস সিএন্ডবি বাসস্ট্যান্ডে এসে থামায়। কিন্তু সেখানে কেউ না থাকায় সাহায্য চেয়েও পাওয়া যায়নি।’

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT