দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আবার ওয়েব সিরিজে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি

আবার ওয়েব সিরিজে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি

সিনেমার পাশাপাশি আবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘পাফ ড্যাডি’ নামের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। প্রযোজনা করছে বঙ্গ বিডি। এখানে পরীমনিকে দেখা যাবে ‘টিনা’ নামের এক চিত্রনায়িকার ভূমিকায়। চলচ্চিত্রে সাধারণত তিনি যে ভূমিকায় থাকেন।

থ্রিলার ঘরানার গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজটিতে থাকবে ১০টি পর্ব। সেখানে মূল ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। ২৩ মে থেকে থেকে পুরোদমে শুরু হবে এটির শুটিং। এর আগে প্রাথমিকভাবে এই সিরিজের শুটিংয়ে অংশ নেন তারকা দম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

মূল চরিত্রে না থাকলেও নতুন এ ওয়েব সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা পরীমনি। তিনি বলেন, ‘উনপঞ্চাশ বাতাস সিনেমার পোস্টার দেখে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের সম্পর্কে জানতে পারি। একটা অনুষ্ঠানে ওয়েব সিরিজটি নিয়ে তার সঙ্গে কথা হয়। চিত্রনাট্য নিয়ে কথা বলায় ভরসা পেলাম। মনে হলো, কাজটি করতে গিয়ে অনেক কিছু জানতে পারব।’

ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’-তে থাকবে ক্ষমতার পালাবদলের গল্প। রাস্তার ভাসমান এক ব্যক্তির ক্ষমতাবান হয়ে ওঠার গল্প। প্রায় ছয় মাস সময় নিয়ে এই ওয়েব সিরিজের শুটিং প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। এর বিভিন্ন চরিত্রে পরীমনি, আজাদ আবুল কালাম, বিজরী বরকতউল্লাহ ছাড়াও আছেন সজল, মৌটুসী বিশ্বাস ও পীযুষ বন্দোপাধ্যায়।

নায়িকা পরীমনির এটি দ্বিতীয় ওয়েব সিরিজ হতে যাচ্ছে। এর আগে গত বছর তিনি হিমেল আশরাফের ‘শেষের কবিতা’ ওয়েব সিরিজে অভিনয় করেন। এটি নির্মিত হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে। সেখানে লাবণ্য চরিত্রে দেখা গিয়েছিল পরীমনিকে। এবার আসছেন ‘টিনা’ চরিত্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT