দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমরা জালিম সরকার তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াতে পারিনি : অধ্যাপক মুজিবুর রহমান

আমরা জালিম সরকার তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াতে পারিনি : অধ্যাপক মুজিবুর রহমান

দাউদকান্দি (কুমিল্লা), ২৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে, আমরা সেই নির্বাচন চাই। তবে- আমরা প্রথমে সংস্কার চাই, তারপর নির্বাচন। কিছু মানুষ নির্বাচনের জন্য তাড়াহুড়া শুরু করছেন। আমরা জালিম সরকার তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।

 

এসময় তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিল, দুবার নির্বাচন হয়েছিল। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে, তারা মানুষের জান-মাল-সম্পদ লুটপাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া যাবে না।

 

সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, তিতাস উপজেলা আমির ইঞ্জি. শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্রধানীয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT