দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এই দুঃশাসনের অবসান ঘটবে : বলেছেন, নজরুল ইসলাম খান

আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এই দুঃশাসনের অবসান ঘটবে : বলেছেন, নজরুল ইসলাম খান

ঢাকা, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এই দুঃশাসনের অবসান ঘটবে। আল্লাহর মেহেরবানিতে খুব শিগগিরই আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ জাফরুল হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাফরুল হাসানের স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, একজন যোগ্য সৎ এবং মর্যাদাবান মানুষ হিসেবে তার পরিচিতি যেমন সম্মানিত করেছে, তার সহকর্মী হিসেবেও আমরা অনেক সম্মানিত হয়েছি। তিনি একজন যোগ্য নেতা ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, এই মানুষটি জানতেন, বুঝতেন, লিখতেন এবং বলতে পারতেন। সকলেই জিনিসটি পারে না। জানা বুঝা লেখা এবং বলা সব যোগ্যতা কারও একসঙ্গে থাকে না। কিন্তু তার মধ্যে ছিল। তিনি কারও সঙ্গে দুর্ব্যবহার করতেন না।

এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT