দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমরা মুখে যতই বলি না কেন বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি : বলেছেন, ওবায়দুল কাদের

আমরা মুখে যতই বলি না কেন বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটিতে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। আমরা মুখে যতই বলি না কেন বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু মোকাবেলার কর্মসূচি আমরা সিরিয়াসলি, সিনসিয়ারলি নিয়েছি। দেশের স্বার্থে, দলের স্বার্থে নেত্রীর নির্দেশনায় আমরা কাজ করব।’ ‘আমরা কয়েকটি জায়গায় এই কর্মসূচি পালন করলাম। আর বেশিরভাগ ওয়ার্ডে পালন হলো না, এমন দায়সারা গোছের কর্মসূচি চাই না। এতে এডিস মশা ধ্বংস হবে না, উৎসমুখ বন্ধ হবে না। ডেঙ্গুর বিস্তারও রোধ করতে পারব না।’‘ডেঙ্গু মোকাবেলায় আমাদের সর্তক ও সচেতন থাকতে হবে। মশার প্রজনন ধ্বংস করার পূর্ব শর্ত হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা।’

তিনি বলেন, ‘ক্যামেরার সামনে ফটোসেশন করার জন্য পরিচ্ছন্নতা অভিযান নয়। আমরা দেখতে চাই ঢাকার কয়টা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। আমাদের নেত্রীও জানতে চান, এই কর্মসূচির বিষয়ে। পরিচ্ছন্নতা কর্মসূচি একদিন করলে হবে না। প্রতিদিনই করতে হবে। যেসব ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেননি তারাও শুরু করবেন। যারা করেছেন, তারা এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবেন।’

সেতুমন্ত্রী উপস্থিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকদের উদ্দেশে বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযানে ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকরা কাউন্সিলদের সহযোগিতা করবেন। এডিস মশা ভয়ংকর, এডিস মশা কামড় দিতে চেহারার দিকে তাকাবে না। সুযোগ পেলে সবাইকে কামড়াবে, রক্ত খাবে। সবাইকে সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গুমুক্ত হবে বাংলাদেশ। এটা শুধু মুখে নয়, অক্ষরে নয়, কাজে ও অ্যাকশনে পালন আমাদের করতে হবে।’ ‘মিডিয়া না থাকলে সরকার ডেঙ্গুকে গুজব বলে চালিয়ে দিতো’ বিএনপির এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মিডিয়া না থাকলে বিএনপির মতো বড় দল খুঁজে পাওয়া যেত না। তারা আন্দোলন নির্বাচন সবক্ষেত্রেই ব্যর্থ, তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, তারা বন্যার্তদের পাশেও দাঁড়ায়নি। তারা শুধু মুখে, মুখে। তাদের আবাসিক প্রতিনিধি বসে বসে প্রেসব্রিফিং করে। মিডিয়া না থাকলে তাদের অস্তিত্বই পাওয়া যেত না।’

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT