দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমরা শিক্ষার গুনগতমান উন্নয়নে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করছি : বলেছেন, শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষার গুনগতমান উন্নয়নে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করছি : বলেছেন, শিক্ষামন্ত্রী

আজ ২৪ মে শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘুর্নিঝড় ফনীতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, নগদ অর্থ ও সমাজ সেবা বিভাগের বিধবা, বয়ষ্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বর্তমান সরকার গত ১০ বছরে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছে। এখন আমরা শিক্ষার গুনগতমান উন্নয়নে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করছি। বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছি।

তিনি আরো বলেন, ৬ষ্ঠ শ্রেনী থেকেই যাতে একটি বিষয় হলেও কারিগরি জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদেরকে কর্মক্ষম তুলতে পারে। আর এজন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী কারিগরি শিক্ষা ভর্তি ২০২১ সালের মধ্যে ২০% হওয়ার কথা ছিলো এ পর্যন্ত ১৬% অর্জন হয়েছে। ২০২১ সালে লক্ষ্য অর্জন করে ২০৩০ সালে ৩০% অর্জন করতে সক্ষম হবো। আর এসব কিছু সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT