দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

শরীয়তপুর,০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের বাহাত্তরের সংবিধান একটি অবৈধ সংবিধান। যারা এ সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

 

এসময় তিনি বলেন, পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ’৭৩ সালে এ সংবিধান রচনা করেছেন, যা বৈধ হতে পারে না। দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোটও করেননি। যাত্রাই শুরু করেছি আমরা অবৈধভাবে।

 

সংবিধানে সংস্কারে কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই ’৭২-এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা-চেতনাকে ধারণ করে ’৭১-এর মানুষ যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে। আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে, আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব।

 

তিনি আরও বলেন, গণতন্ত্র আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন করে যে ক্ষমতায় আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল করেছেন। বাকশালের পরিণতি শেখ মুজিব হত্যা হয়েছে পরবর্তীতে জিয়াউর রহমান হত্যা হয়েছে। আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও শরীয়তপুর জেলা নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অধ্যাপক ডা.মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ও অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT