দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমাদের যুদ্ধ শেষ হয়নি, ইনসাফ কায়েম না হওয়া পর্যত এ আন্দোলন চলবে : ডাঃ শফিকুর রহমান

আমাদের যুদ্ধ শেষ হয়নি, ইনসাফ কায়েম না হওয়া পর্যত এ আন্দোলন চলবে : ডাঃ শফিকুর রহমান

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী, ১৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ ১৮ জানুয়ারী শনিবার ২০২৫ সকাল ৯:০০ টাই ঐতিহাসিক মাদরাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর ও জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

 

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, রাজশাহীতে ৫ আগস্টের পর কোন চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছেন? ঘুষ বাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহ অসস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনিত নিবেদন। আমাদের বিনিত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয় নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যত এই আন্দোলন চলবে। আবু সাঈদ মুদ্ধ শেষ হয়নি যুদ্ধ।

 

তিনি বলেন, ১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের সরকার জুলুম অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তান্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয় নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন। কিছুই করি নি। তাদের অপরাধ তাহলে কী ছিলো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত পা টুকরা টুকরা। বাকিদের মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে।

 

জামায়াতের আমির বলেছেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো অনেক লাশ গুম করা হয়েছে। লাশ পড়িয়ে ছাই হয়ে আছে। এখনও বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্ধানের খবর চাই।

 

সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল ও সহকারি সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তৃজা ও সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

 

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহাী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম. কেন্দ্রী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, চাপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জার গিফারি, নাটোর জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম. নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকীব, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজশাহী মহানগর সভাপতি মুফতি মোহাম্মদ আবুল বাশার, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহীর আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান কাসেমী।

 

স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহাী জেলা জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী মহানগর সভাপতি মো.শামীম উদ্দিন,বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নওসাজ জামান, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহববুল আহসান বুলবুল, শ্রমিককল্যাণ সভাপতি অধ্যাপক আবদুস সামাদ, রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক জেলার শ্রমিক কল্যান সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী মহানগরী সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিবিরের রাজশাহী জেলা পূর্ব সভপতি মো. রুবেল আলী, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মো. ইলিয়াস হোসেন, রাজশাহী বিভাগের উলামা সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, রাজশাহী জেলার মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা এফ এম ইসমাইল আলম, রাজশাহী মহানগর যুব বিভাগীয় সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের গর্বিত পিতা মাইনুল হক। এর আগে মাওলানা আরিফুল ইসলামের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT