দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমি মূলত জয় বাংলার লোক : বলেছেন, শাহজাহান ওমর

আমি মূলত জয় বাংলার লোক : বলেছেন, শাহজাহান ওমর

ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, ‘মূলত জয় বাংলার লোক’।

 

শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

 

১৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজেদের (বিএনপির) ‘ভগবান’ বলে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসা শাহজাহান ওমর ২৫ দিন কারাভোগের পর ২৯ নভেম্বর সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এর একদিন পরেই তাকে দলীয় মনোনীত প্রার্থী করে আওয়ামী লীগ।

 

মুক্ত হওয়ার পর শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘জিয়ার রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। নৌকার হয়ে ভোট করব।’

 

ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৯০টি কেন্দ্রের ফলাফলে ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন এম শাহজাহান ওমর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT