দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আমেরিকান অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা

আমেরিকান অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।

শুক্রবার কলম্বিয়ান শহর বুকারামাঙ্গায় অনুষ্ঠিত প্রি-অলিম্পিক টুর্নামেন্টে কনমেবল অঞ্চলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা। চার দলের রাউন্ড রবিন টুর্নামেন্টে এর আগে প্রথম ম্যাচে উরুগুয়েকে ৩-২ গোলে পরাজিত করেছিল আকাশী-সাদা জার্সিধারীরা। অনুর্ধ্ব-২৩ দলের অলিম্পিক ফুটবলে এই অঞ্চল থেকে দুটি দল খেলার যোগ্যতা অর্জন করবে।

চার বছর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিল ব্রাজিলের যুবারা। টোকিওতে যেতে হলে রবিবার আর্জেন্টিনাকে পরাজিত করা ছাড়া বিকল্প পথ নেই সেলেসাওদের। প্রথম ম্যাচে কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করার পর কাল দ্বিতীয় ম্যাচেও উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

আর্জেন্টিনার পর দুই পয়েন্ট নিয়ে বাছাইপর্বের টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সেলেসাওরা। কিন্তু উরুগুয়ে ও কলম্বিয়ার থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে। যে কারণে রবিবারের ম্যাচে জিততে পারলেই আর্জেন্টিনার সাথে তাদের পথও নিশ্চিত হবে। রবিবার বাছাইপর্বের শেষ ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া।

৫০ ও ৫৩ মিনিটে অগাস্টিন উরজি ও প্যাট্রিসিও নেহুয়েন পেরেজের গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। স্বাগতিকরা পেনাল্টি থেকে ৬৭ মিনিটে এডউইন সেট্রের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয়। ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিল আর্জেন্টিনা।

ইতোমধ্যে অলিম্পিকে জায়গা করে নেয়া দলগুলো হলো ফ্রান্স, জার্মানি, রোমানিয়া, স্পেন, নিউজিল্যান্ড, মিশর, আইভরিকোস্ট, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও স্বাগতিক জাপান। কনমেবল অঞ্চল থেকে আর একটি দলের সাথে শেষ দুটি দল হিসেবে যোগ দিবে উত্তর ও মধ্য আমেরিকান অঞ্চল ও ক্যারিবিয়ান অঞ্চলের শীর্ষ দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT