দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আর্জেন্টিনার জার্সি পরা শটগান হাতে ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে : বলেছেন, ডিএমপি

আর্জেন্টিনার জার্সি পরা শটগান হাতে ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে : বলেছেন, ডিএমপি

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরিচয় কী- তা নিয়ে চলছে আলোচনা। তবে তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না জানতে ঘটনার পরে জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত রয়েছে। জার্সি পরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

এদিকে বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির একজনকর্মী মারা যান। এতে হতাহত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত পৃথক দুটি মামলা করেছে। এরমধ্যে একটি রাজধানীর পল্টন থানায় অপরটি মতিঝিল থানায়। এতে বিএনপির কয়েকহাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT