দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশিকি ৩-তে তৃপ্তি কার্তিকের চমক

আশিকি ৩-তে তৃপ্তি কার্তিকের চমক

বিনোদন ডেস্ক,২৮ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বলিউড অভিনেত্রী তৃপ্তি দীমরি। সিনেমাজগতে আসার আগে ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচিতি থাকলেও, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি মুক্তি পাওয়ার পর, তিনি কেবল দর্শকদের কাছ থেকে জনপ্রিয়তাই অর্জন করেননি বরং হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। তৃপ্তি ‘অ্যানিমেল’-এ জয়ার চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি রণবীরের সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পান। তবে এখন তৃপ্তির ক্যারিয়ারে আরেকটি বড় সংযোজন ঘটতে চলেছে।

 

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, অভিনেত্রী কার্তিক আরিয়ানের বিপরীতে আসন্ন রোমান্টিক সিনেমা ‘আশিকি ৩’-চুক্তিবদ্ধ হয়েছেন।

 

সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু এবং প্রযোজক ভূষণ কুমার। ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্রের জন্য প্রধান নারী চরিত্রের খোঁজ বেশ কিছুদিন ধরে চলছিল। অবশেষে তা শেষ হয়েছে তৃপ্তিকে নির্বাচনের মাধ্যমে। এই সিনেমাটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।

 

‘আশিকি’ চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় ১৯৯০ সালে এবং এতে অভিনয় করেছিলেন দুই নতুন মুখ, রাহুল রায় এবং অনু আগারওয়াল। সিনেমাটি তাদের রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয় এবং চলচ্চিত্রটি অপ্রত্যাশিতভাবে সংগীতের কারণে হিট হয়। এরপর দ্বিতীয় চলচ্চিত্র, ‘আশিকি ২’ বহু বছর পর ২০১৩ সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

 

এখন ‘আশিকি ৩’তে কার্তিক আরিয়ান এবং তৃপ্তির রসায়ন কেমন হবে, সেটি দেখার বিষয়। এদিকে সিনেমাটির শুটিং কবে শুরু হবে এবং সিনেমায় আরও কারা অভিনয় করছেন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

 

এর আগে তৃপ্তি দিমরিকে আনিস বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ৩’ তে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT