দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত-১, আহত-৫

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত-১, আহত-৫

আশুলিয়া (ঢাকা), ১১ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য গেলে তা বিস্ফোরিত হয়ে ১জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা যায়। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী।

 

নিহত গোলাম রাব্বিনী (৫০) ওই বাড়ির ম্যানেজার। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (০৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

 

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন। ওই বাড়িতে পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিল। এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২াট ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT