দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়ায় আলী নূর বাসের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত : ২ বাসে আগুন, এক বাস চালককে আটক করেছে পুলিশ

আশুলিয়ায় আলী নূর বাসের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত : ২ বাসে আগুন, এক বাস চালককে আটক করেছে পুলিশ

মোঃ মুনসুর আলী-আশুলিয়া, ০২ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়াতে আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর  সড়কের জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাস দুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাইপাইল-আবদুল্লাহপুর  সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল চালক ওই দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর মাসুদ আল মামুন জানান, বাসের রেষারেষিতে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনগণ এ সময় আলী নূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT