দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযানে আটক ১১ জন

আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযানে আটক ১১ জন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি,২১ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক। এর আগে বৃহস্পতিবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪) ও ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনী উত্তর জামসিং এলাকার তাঁরা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।

 

পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT