দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়ায় লিফটের হাউজের জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু : মালিকের অবহেলার অভিযোগ

আশুলিয়ায় লিফটের হাউজের জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু : মালিকের অবহেলার অভিযোগ

মোঃ মুনসুর আলী-আশুলিয়া, ০২ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের খোলা থাকা লিফট হাউজের জমে থাকা পানিতে পড়ে ফাতেমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ এপ্রিল রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে পানধোয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা পানধোয়া এলাকার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। সে বড় দুই ভাই ও মায়ের সঙ্গে ওই এলাকায় নানা বাড়িতে থাকতো।

 

এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন যাবত নির্মাণাধীন এই ভবনের কাজ চলছে। ২য় তলার ছাদের কাজ চলমান। নিচতলায় লিফটের হাউজ অরক্ষিত। তাতে পানি জমে থাকে। ভবন মালিককে অনেকবার স্থানিয়রা হাউজটির ব্যাপারে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। ফলে মালিকের অবহেলায় আজ এই ছোট্ট শিশু ফাতেমার জীবন দিতে হলো।

 

ফাতেমার খালা নূপুর বলেন, সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। আমাদের বাড়ির সামনে নির্মাণাধীন ভবনে খুঁজতে গিয়ে দেখি লিফট হাউজে ফাতেমার জুতা দেখতে পাই, তখন লোক নামিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। আমি ভবন মালিককে এই হাউজের ব্যাপারে বলেও কোনো কাজ হয়নি। তাদের গাফেলতির কারণেই আমার ভাগ্নী ফাতেমার মৃত্যু হয়েছে। আমি ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

সাইফুল নামের জনৈক ব্যক্তি বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিপূরণ দেব। আমরা তো আর মেরে ফেলেনি, তারপরও ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। তবে এই ভবনের মালিক কারা? এমন প্রশ্নে তিনি বলেন, শুনেছি পাঁচজন মালিক, এর বেশি জানি না। আমি শুধু হামিদুল নামের একজনের সঙ্গে ওখানে যেতাম।

 

এ বিষয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর আবদুল মালেক বলেন, তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT