দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আড়াইহাজারে কবর থেকে ১৫ কঙ্কাল চুরি হয়েছে

আড়াইহাজারে কবর থেকে ১৫ কঙ্কাল চুরি হয়েছে

০৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):  নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় একটি কবরস্থান থেকে প্রায় ১৫টি কঙ্কাল চুরি হয়ে গেছে। আজ বুধবার সকালে স্থানীয় বগাদী কান্দাপাড়া এতিম খানা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। খবর পেয়ে কবরস্থানের আশপাশের বিভিন্ন এলাকার শত শত লোক কবরস্থানে ছুটে আসেন। গত মঙ্গলবার রাতে ফতেপুর ইউপির ঘোলগ্রাম বগাদী কান্দাপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় হাসেম আলী নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষা অফিসার জানান, বগাদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে জয়নাল, কেনুর ছেলে সেরাজ উদ্দিন, বড়কান্দাপাড়া এলাকার আলী মোল্যাহ, একই এলাকার সুবু ভূঁইয়া, স্থানীয় আমান মাস্টারের স্ত্রীসহ প্রায় ১৫টি মৃত্যু ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে। তবে কে বা কারা রাতের আঁধারে কঙ্কাল চুরি করেছে তা কেউ জানাতে পারেনি।

মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, ২১টি কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে ১৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। এদিকে কবরস্থান কমিটির সভাপতি সাবেদ আলী বলেন, কঙ্কাল চুরির ঘটনা এই প্রথম দেখলাম। এমন ভয়ংকর ঘটনা খুবই উদ্বেগ জনক। ধারণা করা হচ্ছে এর পেছনে একটি চক্র জড়িত রয়েছে। তবে তাদের দ্রুত খুঁজে বের করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT