দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আ.লীগ-বিএনপি কারো হ্যাডম থাকবে না : ডাকসু ভিপি নুরুল হক নুর

আ.লীগ-বিএনপি কারো হ্যাডম থাকবে না : ডাকসু ভিপি নুরুল হক নুর

০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ আর বিএনপি কারো কোনো হ্যাডম থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। এ জন্য সাধারণ মানুষকে জাগতে এবং বৈষম্য নিয়ে কথা বলতে আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি। নির্বাচিত হয়ে রবিবার সকালে প্রথমবার নিজের গ্রামের বাড়ি পটুয়াখালীর চর বিশ্বাসে পৌঁছলে এলাকাবাসী তাকে সংবর্ধনা দেয়। সেই বক্তব্যে নুর এই মন্তব্য করেন।

ভিপি নুর বলেন, ‘কৃষকরা আজ ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষক এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছে। অথচ কৃষকের পাশে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা বিরোধী দল বিএনপি কেউ দাঁড়াচ্ছে না।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাজা মিয়া। অনুষ্ঠানে নূরের পিতা মো. ইদ্রিস হাওলাদার, তার সফরসঙ্গী ঢাকা কলেজের ছাত্র মো. রাকিবুল ইসলাম, মো. জাহিদ হোসেন, বাংলা কলেজের ছাত্র মো. রিয়াদ হোসেন, কাজী নজরুল ইসলাম কলেজের ছাত্র মো. ফরহাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রবিবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে ভিপি নুর পটুয়াখালীর চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। সেখান থেকে বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তার এলাকা চরবিশ্বাসে পৌঁছান। পরে চরবিশ্বাস বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। তাকে দেখতে শত শত লোক ভিড় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT