দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইংলিশ ওপেনার জ্যাসন রয় দুই ম্যাচে খেলতে পারবেন না

ইংলিশ ওপেনার জ্যাসন রয় দুই ম্যাচে খেলতে পারবেন না

স্পোর্টস ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে বিশ্বকাপের আগামী দুটি ম্যাচে খেলতে পারছেন না ইংলিশ ওপেনার জ্যাসন রয়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন রয়। ইনজুরির কারণে আগামীকাল ওল্ড ট্র্যাফোর্ডে আফগানিস্তান ও শুক্রবার হিডিংলিতে শ্রীলংকার বিপক্ষে খেলতে পারছেন না ইংলিশ এই ইন-ফর্ম ওপেনার।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগ্যানকে কালকের ম্যাচের আগে আবারো পর্যবেক্ষণ করা হবে। ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবেন মরগ্যান।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জ্যাসন রয় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। শনিবার লন্ডনে তার এমআরআই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিংয়ে যে ধরনের চোট ধরা পড়েঠে তাতে এই সপ্তাহটা অন্তত বিশ্রামে থাকতে হবে। যে কারনে ১৮ ও ২২ জুন পরবর্তী দুটি ম্যাচে তাকে দলে পাচ্ছেনা স্বাগতিক ইংল্যান্ড।’ মরগ্যানের বিষয়ে ইসিবি জানিয়েছে তারও স্ক্যান করা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টা মরগানকে পর্যবেক্ষণে রাখা হবে।

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের ক্যারিবীয় সফরের সময় রয় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। এরপর বাংলাদেশের বিপক্ষে ১৫৩ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছেন জ্যাসন রয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে হতাশাজনক পরাজয়ে মাত্র ১৪ রানে সাজঘরে ফিরেছিলেন।

ফিল্ডিংয়ে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যাসন রয় আর ইনিংস ওপেন করতে নামেননি। তার পরিবর্তে জনি বেয়ারস্টোর সাথে ইংল্যান্ডের ইনিংস শুরু করেন জো রুট। ওয়ানডেতে ইনিংস ওপেন করার সুযোগ পেয়েই অপরাজিত সেঞ্চুরি করেছেন এই ইংলিশ টেস্ট অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT