দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইউরোপের বিভন্ন দেশের ১১০ জন নাগরিক একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়লেন

ইউরোপের বিভন্ন দেশের ১১০ জন নাগরিক একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়লেন

ঢাকা, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত ইউরোপের বিভন্ন দেশের ১১০ জন নাগরিক একটি চার্টার্ড ফ্লাইটে আজ শুক্রবার ঢাকা ছেড়েছেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সেজে তেরিংক তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

বার্তায় ইইউ রাষ্ট্রদূত জানান, আজ ইউরোপীয় ইউনিয়র ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশের ১১০জন নাগরিক ঢাকা ছেড়েছেন।

বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব নাগরিকদের দেশে যেতে সহায়তা করার জন্য বাংলাদেশ বিমান ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত রেন্সেজে তেরিংক।

বাংলাদেশ ছেড়ে যাওয়া ইউরোপীয় এসব নাগরিকদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন রাষ্ট্রদূত রেন্সেজে তেরিংক ও জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ।

করোনাভাইরাস ইস্যুতে গত ২৪ মার্চ সর্বপ্রথম ঢাকা ছাড়া শুরু হয় বিদেশি নাগরিকদের। সর্বশেষ গত ৬ এপ্রিল ঢাকা ত্যাগ করেন রাশিয়ান ১৭৮ নাগরিক। এর আগের দিন ৫ এপ্রিল বিকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক ঢাকা ছাড়েন। এর আগে ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া করা ফ্লাইটে জাপানের ৩২৭ জন নাগরিক ঢাকা ছাড়েন। ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক নাগরিক ঢাকা ছেড়ে যান। মার্চের ২৪ তারিখ মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সে দেশের ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দুটি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT