দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।

 

দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

 

আলজাজিরা বলেছে, আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাব। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি।

 

এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।

 

বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।

 

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে।

 

গত কয়েক দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT