দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার কারনে সৌদি আরব কড়া প্রতিক্রিয়া জানালো

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার কারনে সৌদি আরব কড়া প্রতিক্রিয়া জানালো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে।

 

এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন (নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন) এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খবর আল জাজিরা।

 

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েল ইরানের যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়, তার মধ্যে রয়েছে খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনা।

 

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, খোন্দাব স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাইটটি এখনো নির্মাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

 

সৌদি পরমাণু নিয়ন্ত্রক সংস্থা তাদের বিবৃতিতে আরও বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে। এসব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি বিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন।

 

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ইরান-ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছালে গোটা অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT