দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার কেড়ে নেবেন না : সিনেটকে বলেছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার কেড়ে নেবেন না : সিনেটকে বলেছেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ করার অধিকার ক্ষুণ্ন করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার সিনেটরদের উদ্দেশ করে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, আমরা ইরানের ব্যাপারে এখন পর্যন্ত সঠিক পথে এগিয়েছি এবং এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়।

দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে। প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে। এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আটজন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে।

প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সে সংক্রান্ত এক ভোটের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল। কাজেই চূড়ান্ত ভোটাভুটিতে এটি পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। যুদ্ধ করার জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট দু’টিরই অনুমতি লাগবে।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটবার্তায় আরো বলেন, সিনেটে প্রস্তাবটি পাস হলে এর মাধ্যমে তেহরানকে ‘খারাপ সংকেত’ পাঠানো হবে। তিনি ইরাকে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT