দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ইরানে মার্কিন হামলায় আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে : জাতিসংঘ মহাসচিব

ইরানে মার্কিন হামলায় আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে : জাতিসংঘ মহাসচিব

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে মধ্যপ্রাচ্যে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে এবং পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই অস্থির একটি অঞ্চলে এই হামলা নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি।’

 

তিনি আরও বলেন, ‘এই সংঘাত এখন এমন একপর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন হবে। এর পরিণতিতে অসংখ্য বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়বে, গোটা অঞ্চল বিপর্যস্ত হবে এবং বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

 

গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সংস্থার সনদ এবং আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনই উত্তেজনা হ্রাসে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT