দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘ইসকন মন্দিরে’ হামলার পরিকল্পনা ছিল পাঁচ জঙ্গির : বরেছেন, যুগ্ম কমিশনার মো. ইলিয়াছ শরীফ

‘ইসকন মন্দিরে’ হামলার পরিকল্পনা ছিল পাঁচ জঙ্গির : বরেছেন, যুগ্ম কমিশনার মো. ইলিয়াছ শরীফ

ঢাকা, ১০ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের যুগ্ম কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেছেন, ইসকন মন্দির ও ইসকনের অন্যান্য স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের গ্রেপ্তার পাঁচ জঙ্গি।

গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগের বালুরমাঠ এলাকা থেকে আনসার-আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নিজাম উদ্দিন,  মো. রায়হান ভুইয়া, মো. হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ এবং মুফতি মুসলিম উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ব্যাগ ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে করে ডিএমপি। সংবাদ সম্মেলনে ইলিয়াছ শরীফ বলেন, সংগঠনের দাওয়াতি শাখার প্রধান নাজমুল ও ওরফে উসমান গনি ও ওরফে আবু আইয়ব আল আনসারীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ ও অন্যান্য অনলাইন মাধ্যমে গ্রেপ্তারকৃতরা আনসার-আল ইসলামের সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। ইসকন মন্দির ও ইসকনের অন্যান্য স্থাপনায় হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির পাঁচ জঙ্গি একত্রিত হয়েছিল। পরে তারা আমাদের হাতে গ্রেপ্তার হয়।

সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে- তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিফ্রাম, অনলাইন চ্যাট গ্রুপ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যোগাযোগ করে এবং সংগঠনের অর্থ সংগ্রহ করত।

ইলিয়াছ শরীফ বলেন, দাওয়াতি শাখার প্রধান নাজমুল ইতিপূর্বে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যা চেষ্টা ও পরিকল্পনায় সমন্বয় করেছিল। সে কুয়েতে থাকাকালীন টেলিগ্রাফে ‘এসো কাফেলা বদ্ধ হই’ গ্রুপের মাধ্যমে এই হত্যা চেষ্টার পরিকলনায় নেতৃত্ব দেয়। এ ঘটনায় ২০১৮ সালে এই সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে নাজমুল দেশে ফিরে পুনরায় সংগঠনের সদস্যদের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটের জন্য কাজ করছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান সিটিটিসির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT