দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ভাড়াটে সৈনিকদের গ্রেপ্তার করছে ইরানের সামরিক বাহিনী

ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ভাড়াটে সৈনিকদের গ্রেপ্তার করছে ইরানের সামরিক বাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (২৪ জুন) সকালে স্কাই নিউজের তথ্য মতে, এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

নূরনিউজ এজেন্সি জানিয়েছে, গত ১২ দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ হিসেবে উল্লেখ করেছে।

 

দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে, গত ১২ দিনে ১০ হাজার ড্রোন জব্দ করা হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম।

 

ফার্স নিউজ আরও জানিয়েছে, ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল। ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ১২ দিনের মধ্যে তাদের মধ্যে ৭০০ জনেরও বেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

 

দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও সবার পরিচয় প্রকাশ করেনি। তারা বলেছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব গুপ্তচরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে।

 

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

 

বিলটি পাসের ফলে আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

 

নূরনিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না। তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT